এই গ্রন্থটিতে ছিয়াম পালনের যাবতীয় আহকাম সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে আলােকপাত করা হয়েছে। এতে পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের বাণীকে সর্বাপেক্ষা প্রাধান্য দেয়া হয়েছে। যেখানে কোরআন ও ছহীহ হাদীছের সরাসরি নির্দেশ পাওয়া যায়নি সেখানে ছাহাবায়ে কেরাম বা তাবিয়ীনদের বাস্তব আমল বা মতামত উল্লেখ করা হয়েছে। আল কোরানের বাণী সঠিক ভাবে বুঝার জন্য বিশুদ্ধ ও নির্ভরযােগ্য তাফসীর গ্রন্থের সহযােগিতা নেয়া হয়েছে। এ বইটিতে বুখারী, মুসলিমের হাদীছ সমূহকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বইটির ভাষা, ভাব-ভঙ্গি সহজ, সাবলীল ও প্রাঞ্জল করা হয়েছে যাতে সর্বস্তরের লোক সহজেই বুঝে উপকৃত হতে পারেন। কোরআন, ছহীহ হাদীছ ও নির্ভরযােগ্য গ্রন্থাদী রােমন্থন করে ছিয়ামের আহকাম ও আনুষঙ্গিক মাসআলা-মাসায়িল এবং নির্ভুল তথ্যাদি সন্নিবেশনে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা গ্রন্থখানাকে কবুল করুন এবং এর মাধ্যমে মুসলিম সমাজকে উপকৃত করুন। আমীন
| বইয়ের নাম | বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা ও আনুষাঙ্গিক তথ্য |
| লেখক | যাকারিয়া বিন ইনতায আলী |
| প্রকাশনী | দারুল কারার পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 220 |
| সংস্করণ | 2022 |
| বিভাগ | Fasting, Ramadan, Taraweeh & Eid |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।