সহসা কাফন পরানাে মানুষ কাফনের কাপড়ের ভিতরে নড়ে উঠল! হাসানের নড়ে ওঠা আশপাশের লােকেরা তাকিয়ে দেখল। এরপর হাসান কাফনের কাপড়ের ভিতরে জোরে নড়াচড়া করে বলতে থাকল,বলে উঠল আমি বাঁধা পড়ে আছি কেন? তােমরা আমায় বেঁধে রেখেছাে কেন? আমার বাধন খুলে দাও! হাসানের মুখের কথা শুনে সামিয়া দ্রুত ঘরের ভিতর থেকে কোরআন শরীফ এনে সুরা ফাতেহাসহ কোরআন পড়তে থাকল। এমন অবস্থায় মােহাম্মদ আলী তার কাফনের গিরে খুলে দিলেন। হাসান খাব খাব বলে চিৎকার করতে থাকল। তার চিৎকার করা দেখে হাসানের ছােট ভাই তাহসিন ঘরের ভিতর থেকে লেবু,আপেল,পেয়ারা এসব বের করে হাসানের সামনে ধরলে সে ফলগুলাে হাতে নিয়ে কামড়ে কামড়ে খেতে থাকল।