হযরত মুহাম্মদ (সা)-এর বিষয়ে আলোকপাতের আগে তাঁর জন্মের পূর্বে ও প্রাক্কালে আরব দেশের অবস্থা কিরূপ ছিল তা জানা প্রয়োজন। কারণ আরববাসী তখন দেব-মূর্তি, গাছ, পাথর ও অগ্নি ইত্যাদি উপাসনা করত, মদ্যপান ও জুয়া খেলা তাদের আনন্দ ও আমোদের বিষয়বস্তু ছিল। তখন নারী জাতিকে পুরুষের ভোগের সামগ্রী হিসাবে গণ্য করা হতো। পাশবিক বৃত্তিসমূহ চরিতার্থ করা ব্যতীত মানব জাতির জন্য যে সভ্য সমাজ ব্যবস্থা ও সুশাসন আছে একথা আরববাসী জানতো না, বুঝত না। সারা বিশ্ব যখন এরূপ জঘন্য অন্যায়, অত্যাচার ও ঘোর অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই কালসন্ধিক্ষণে-সেই আরবদেশেই এই বিশ্বনবী (সা) জন্ম নিয়ে তাঁর পবিত্র জীবনের ত্যাগ ও সাধনা বলে সর্বপ্রকার অনাচার, অত্যাচার, অবিচার, ব্যভিচার ও কুসংস্কার সবকিছুর মূলোৎপাটন করে সত্য প্রতিষ্ঠা ও তা সুদৃঢ় করেন।