ফ্ল্যাপে লিখা কথা নোবেল বিজয়ী সাহিত্যিকরা বিশ্বসাহিত্যের সম্পদ। বিশ্বসাহিত্য অঙ্গনে নয়জন সেরা লেখকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে এই সঙ্কলন গ্রন্থটি। পতুর্গিজ,জার্মান,রুশ,ফরাসি,ইংরেজি প্রভৃতি ভাষার নয়জন সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা-সমালোচনায় পরিপূর্ণ পরিপূর্ণ এ গ্রন্থটি। বিশ্বসাহিত্য সম্পর্কে উৎসাহী পাঠক,গবেষক,শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা গ্রন্থটি পাঠের মাধ্যমে আনন্দিত ও উপকৃত হতে পারেন। ভূমিকা বিশ্বসাহিত্যের নয়জন সেরা লেখকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে এই সঙ্কলনটি গঠিত হয়েছে। এরা বিভিন্ন ভাষায় লিখেছেন,যেমন পর্তুগীজ,জার্মান,রুশ,ফরাসি,ইংরেজি প্রভৃতিতে। আমি এদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে অবহিত হয়েছি,এদের রচনা ও এদের সম্পর্কে রচিত আলোচনা-সমালোচনার ইংরেজি অনুবাদ পড়ে।বিশ্বসাহিত্য সম্পর্কে উৎসাহী পাঠক,গবেষক,শিক্ষার্থী ও সাহিত্যকর্মীরা এই গ্রন্থ পাঠে একইসঙ্গে আনন্দিত ও উপকৃত হবেন বলে আমার বিশ্বাস ও আশা কবীর চৌধুরী সূচিপত্র হোসে সারামাগো আলেকজান্ডার সলঝেনিসিনগেব্রিয়েল গার্সিয়া মার্কেজ ডোরিস লেসিং হাইনরিখ বোল আঁদ্রে জিদ নাদিন গার্ডিমার নাগিব মাহফুজ জে এম কোয়েৎজি