রহস্যের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন। সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষ ছুটেছে রহস্যের পেছনে। সৃষ্টির শুরুতে সব কিছুই ছিল রহস্যে ঘেরা। আস্তে আস্তে মানুষের প্রযুক্তি উন্নত হয়েছে আর মানুষ খুঁজে বের করেছে তার কারণ। ৫০ বছর আগে যা আমরা কল্পনা করতে পারতাম না বর্তমানে প্রযুক্তির কারনে তা এখন ডালভাত। তবুও এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলোর কারণ সম্পর্কে আজও ভালোভাবে জানা যায়নি বা অন্যভাবে বলতে গেলে ব্যাখ্যাতীত তবুও বিজ্ঞানীরা সম্ভাব্য কিছু ব্যাখ্যা দিয়েছেন তাও অতটা স্পষ্ট নয়। এগুলো সাধারণত সুপার ন্যাচারাল বা অতিপ্রকৃত ঘটনা হিসেবে পরিচিত। আজ আমি আপনাদের তেমনই কিছু রহস্যের কথা বর্ণনা করব। বইটি রহস্যের একটি ছোটোখাটো এনসাইক্লোডিয়াও বলা যেতে পারে। তবে পৃথিবীর সব রহস্যকে এক মলাটে বাঁধা সম্ভব নয়। এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আশা করি ছেলে- বুড়ো সবারই ভালো লাগবে।
| বইয়ের নাম | বিশ্বভরা রহস্য-৩ |
| লেখক | সৌমেন সাহা |
| প্রকাশনী | অনুপম প্রকাশনী |
| আইএসবিএন | 9789849696445 |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Ancient Civilizations |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।