দীর্ঘ পাঁচ বছর পরে নাসরীন জাহানের নতুন গল্পের বই বেরোল।
নাসরীন নিজের গল্পের মাধ্যমকে সবচেয়ে শক্তিশালী মনে করেন।
'সিগনেচার লেখা' বলা যায়, এমন বেশকিছু গল্প আছে তাঁর যা আলোচিত হয়, দেশে, দেশের বাইরে। জাদুবাস্তবতার ফর্মে তৈরি আগের গল্পগুলো নিষ্পেষিত জীবনের।
এই বইয়ের গল্পগুলো সেসব গল্প থেকে আলাদা। বেশিরভাগ গল্প আকারে ছোট।
সহজাত জীবন এবং বোধের ছন্দে লিখে গেছেন তিনি।
তাঁর নিজের একটা তৈরি গদ্যভাষা আছে।
সেই ভাষা ডিঙিয়ে এবার জমিয়ে গল্প লেখার কথা ভেবেছেন তিনি।
যা ধরে রাখে, শেষ অব্দি।