কিছু মানুষ জীবনকে আশ্চর্য নির্লিপ্তভাবে নিতে জানে—ভেঙে পড়ে, কিন্তু মচকায় না। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করে এরা জীবনের পথে পা বাড়ায়নি। নিঃসঙ্গ হতে চায়নি কখনো—তবু তারা একা। সে কারণেই মুহূর্তটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় তাদের। আর নিঃসঙ্গতা ব্যাপারটাই বড় অদ্ভুত! যত দূরে সরতে চাইবেন, ততই সে আপনাকে পেয়ে বসবে। পার্টি করবেন, হুল্লোড়ে মাতবেন। নিস্তার নেই। মানুষ শেষ পর্যন্ত একা। এমন এক গন্তব্যের দিকে সে ছুটে চলে যেখানে সে পৌঁছতে চায়নি কখনো। ব্লাইন্ড স্পট সেইসব নিঃসঙ্গ মানুষের গল্প। ১১ জন আলাদা আলাদা মানুষের গল্প।