গ্রামে অজ্ঞাত এক ম্যাজিশিয়ান এসে তার কথিত এক সাগরেদকে নিয়ে সার্কাস শোর আয়োজন করে। সার্কাস রীতিমতো ভালোই চলছিল,কিন্তু হঠাৎ করেই সার্কাস দেখতে যাওয়া কয়েকজন কিশোরের সন্দেহ হয় সার্কাস শো কে নিয়ে! কারণ,সার্কাস শো থেকে ফিরে গিয়ে তাদের বাড়ির অন্যান্য বাচ্চাদের অস্বাভাবিক আচরণ আর বলরাম জাদুকরের অবিশ্বাস্য ম্যাজিক। এক পর্যায়ে তারা এসব অবিশ্বাস্য ম্যাজিক সম্পর্কিত বেশ কিছু ক্লু খুঁজে পায়। তখন তারা অনুসন্ধানে নামে,‘আসলেই সেটা সার্কাস শো নাকি অন্য কিছু?’ কেন বাচ্চারা এমন অস্বাভাবিক আচরণ করছে? অনুসন্ধানে বেরিয়ে আসে লোমহর্ষক ও ভয়ংকর সব তথ্য। এই বইটাতে রূপকথা,সায়েন্স ফিকশন,পৌরাণিক গল্পের মেলবন্ধনে নীতিগত শিক্ষা দেয়ার চেষ্টা করা হয়েছে। এটি একই সাথে থ্রিলার এবং অ্যালিগোরিকাল বা রূপকাশ্রয়ী কিশোর সাহিত্য।