এক যে ছিল সাকিব নামের ছেলে সাকিব নামের একটি ছেলের গল্প বলব শোন। সে থাকে সোমালিয়ার এক রিফিউজি ক্যাম্পে। সোমালিয়া চিনতো সেই আফ্রিকা মহাদেশের একটি দেশ।
সোমালিয়াকে বলা হয় আফ্রিকার শিং (HORN OF AFRICA)। ম্যাপ দেখলেই বুঝবে সোমালিয়াকে কেন আফ্রিকার শিং বলা হয়। তাই বলে তোমরা কিন্তু ভেব না সাকিব একটি আফ্রিকান ছেলে বা সোমালি ছেলে। সে তোমাদের মতোই বাংলাদেশি।
বাংলাদেশের চট্টগ্রাম শহরে তার জন্ম। এখন তার বয়স চার বছর। চার বৎসরের এই বাংলাদেশি ছেলেটা তার মা-বাবার সাথে সোমালিয়ার বোয়া রিফিউজি ক্যাম্পে থাকে। সাকিবের বাবা রিফিউজি ক্যাম্পের ডাক্তার। রিফিউজি ক্যাম্পের একপাশে রাবেতার ক্যাম্পাস।