কপালে রুপালি নক্ষত্র আঁকা চকচকে কালো রঙের চমৎকার এক ঘোড়া 'ব্ল্যাক বিউটি'। মা ডাচেসের সাথে কাটানো আনন্দময় শৈশব পেরিয়ে সে যখন পা রাখল মানুষের দুনিয়ায়, বদলে গেল জীবনের গল্প। কখনো মিলল সহৃদয় মনিবের স্নেহ, আবার কখনো জুটল শহুরে চাবুকের নির্মম অত্যাচার। প্রাণীদের সুখ-দুঃখ ও রোমাঞ্চকর জীবনসংগ্রামের এই বিশ্বখ্যাত ধ্রুপদি উপন্যাস হৃদয়ে জাগাবে এক মায়াবী ভালোবাসা