মনের ভাব প্রকাশ করার জন্য মানুষের রয়েছে তীব্র আকাক্সক্ষা। এ আকাক্সক্ষায় গতি দেয় কবিতা। একজন কবি মনের কথা সহজে ব্যক্ত করেন কবিতায়। শব্দের বুনুন স্বর ও সুরের মিলনে হয় কবিতা। কবিতা মানুষকে সভ্যতার পথ দেখায় এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে সহায়তা করে। আধুনিক কবি, কবিতা, সাহিত্য শব্দগুলোতে কালধর্মের বিষয়টি যেমন দ্যোতিত, তেমনি ভাবধর্মিতার বিষয়টিও উপেক্ষিত নয়।
আধুনিক সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য মানববাদী চিন্তার প্রকাশ। মানুষের কথা বলতে গিয়ে আধুনিক যুগের কবিরা সামাজিক পরিবেশ প্রতিবেদনকে যথাযোগ্য ভূমিকায় স্থাপন করেছেন। এসময়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতি মানস-প্রবণতায়, ইউরোপীয় সাহিত্যের প্রভাব মুক্ত হয়েছে। মুহাম্মাদ জাফর ফারাবি আপাদমস্তক একজন সংস্কারবাদী আধুনিক কবি। চেরাপুঞ্জের জলবিধৌত মনু নদের তীরে তার বসবাস। তার কবিতার ঐশ্বর্য স্বকীয়তায় ঋদ্ধ। জাফর ফারাবি কবিতার দিগন্তে ভাস্বর হবে সেটা তার কবিতা পড়লে প্রতিভাত হয়।
— হাসান মাহমুদ