তাজউদ্দিন আহমদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি সমুজ্জল নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন। একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। মুক্তিযুদ্ধকালিন সরকারের প্রধান হিসেবে সব দায়িত্ব সুচারুরূপে সামাল দিয়েছেন তাজউদ্দিন। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর জন্য অস্ত্র সংগ্রহ ও মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভের ক্ষেত্রে তিনিই সব ধরনের ভূমিকা পালন করেন। এই গ্রন্থটিতে কিশোরদের উপযোগী করে তাজউদ্দিন আহমদের জীবনী বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে..