‘বনলতা সেন’ জীবনানন্দ দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তাঁর জীবদ্দশাতেই যে কাব্যগ্রন্থের দুটি সংস্করণ প্রকাশিত হয়। ১৯৪২ সালে বারোটি কবিতা নিয়ে ‘এক পয়সায় একটি’ শিরোনামে প্রথম, এবং সর্বশেষ ১৯৫৪ সালে, সিগনেট প্রেসের উদ্যোগে, আরও কবিতা নিয়ে। যে সংস্করণের প্রচ্ছদ করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। আধুনিক বাংলা কবিতা যেন বনলতা সেনের হাত ধরে রবীন্দ্র—উত্তর যুগে পরিণতিতে পৌঁছে।