বই পড়তে পড়তে অনেক সময় একাজ-ওকাজে ব্যস্ত হয়ে যাই। বই পড়ার মাঝখানেই উঠে যেতে হয় যেকোনো প্রয়োজনে। মাঝে মাঝে আবার ইম্পর্টেন্ট লেখা,পড়ার মাঝে আসা চিন্তাগুলো নোট করতে হয়। কাজগুলো সেরে আবার এসে পড়াটা খুঁজে পাওয়া যায় না। মোটকথা পড়ার খেই হারিয়ে যায় এমন মাঝে মাঝে হুটহাট করে। অনেকেই হয়তো এ সমস্যা থেকে বাঁচতে বইয়ের পাতা ভেঙে রাখেন। কিন্তু বইপ্রেমীরা পাতা ভাঙতে পারেন না,এটা ওটা দিয়ে মার্ক করেন। কিন্তু এটাও ভালো সল্যুশন হিসেবে কাজ করে না। তখন এমন কিছুর খোঁজে মন আতিপাতি করে যেটা আসলেই বুকমার্ক হিসেবে কাজ করবে,বইয়ের সাথে মানানসই হবে,চোখের শান্তিরও কাজ করবে। ওয়াফিলাইফের ক্যালিগ্রাফি বুকমার্কগুলো ঠিক এই কাজটিই করবে। আপনাকে বইয়ের পাতা থেকে হারাতে দিবে না,আবার ক্ষণে ক্ষণে দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আর উক্তির মাধ্যমে আনন্দিত করতে।
যে ফিচার আছে বুকমার্কে-
-সুইডিশ বোর্ড (৬০০ জিএসএম)
-ম্যাট-স্পট (উভয়পাশ) -সাইজ ২.৩/৬ ইঞ্চি
-কর্নারগুলো কার্ভ করা
-দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আর উক্তি