১৭৩৩ সাল। নবাব আলীবর্দী খাঁর কন্যা আমিনার ঘরে জন্ম নিলো চাঁদের মতো ফুটফুটে একটি ছেলে। তার সৌন্দর্যে সারা উপমহাদেশ আলোকিত হয়ে গেলো। নানা আলীবর্দী তখন বাংলার নবাব। তিনিতো মহা খুশি। এত সুন্দর নাতির কি নাম রাখবেন তা নিয়ে ভাবনায় পড়ে গেলেন। তারপর ঠিকই সুন্দর একটি নাম রাখলেন। নামটি হলো মুহাম্মদ।
এই আমিনার ছেলে মুহাম্মদই তো আমাদের ইতিহাসে যোগ করে গেছেন একটি অধ্যায়। এ অধ্যায়টি যেমনি করুণ তেমনি গৌরবোজ্জ্বল। এই মুহাম্মদের ছোটবেলার নাম কি ছিলো জানো? আলীবর্দী খাঁ নিজের নামানুসারে নাতির নাম রাখলেন মীর্জা মুহাম্মদ। মাত্র তেইশ বছর বয়সে উপাধিসহ তাঁর পুরো নাম হলো নবাব মনসুর-উল-মুলক সিরাজ-উদ- দৌলা শাহকুলী খাঁ মীর্জা মুহাম্মদ হায়বৎ জঙ্গ বাহাদুর। বাংলা বিহার উড়িষ্যার।