তোমাকে রাখতে চেয়েছিলাম খুব যত্নে কোন সিন্দুকে, গোপনে। হারিয়ে ফ্যালার ভয়ে রাখিনি সেখানে। তোমাকে রাখতে চেয়েছিলাম আমার ঘরের ফটো ফ্রেমে দারুণ আদরে, ভীষণ প্রেমে।
প্রচন্ড ঝড়ে পড়ে ভেঙে যায়- এই ভয়ে শূন্য ফ্রেম পড়ে রইলো টেবিলের এক কোণে। তোমাকে রাখতে চেয়েছিলাম জলে। রাখার কোনো জায়গা পাইনি বলে।