বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
উনবিশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম স্কুল। দেড় শতক পর এটি পরিণত হয় জগন্নাথ স্কুলে। সেখান থেকে জগন্নাথ কলেজ এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাঠশালা হিসাবে যাত্রা শুরু করে দেড় শতকের মধ্যে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে এর অগ্রযাত্রার ইতিহাস বড়ই রোমাঞ্চকর। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা উঠে এসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ২৬ জন খ্যাতিমান মানুষের উজ্জল স্মৃতিতে। যারা প্রতিষ্ঠাতা ছাত্র কিংবা শিক্ষক হিসেবে এর সাথে সম্পৃক্ত ছিলেন।
বৃটিশ বিরোধী আন্দোলন, মহান ভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলন, মুক্তি সংগ্রাম কিংবা পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জগন্নাথের অগ্রণী ভূমিকা পূর্ববঙ্গের শিক্ষা ব্যবস্থা, ছাত্র অন্দোলনের ইতিহাস ইত্যাদি নানাবিধ বিষয় হিসেবে ধারণা পেতে সহায়তা করবে এই বইটি।
সমসাময়িক সময়ের সাংস্কৃতিক ও একাডেমিক ইতিহাসের আকরগ্রন্থ এটি। হাজারো না পাওয়ার গল্পে জগন্নাথের সোনালী অতীত হবে নবীনদের অনুপ্রেরণা ও গৌরবের উৎস।