হোয়াটস আপ ডগ?
গলা শুনেই নিহা বুঝল এটি আলবার্টের গলা। মশী ভাইয়ের পিঠে প্রচণ্ড
চাপড় মারার শব্দও শুনলো। নিহা সাহস করে আর মশী ভাইয়ের দিকে
চাইল না। জানে সে মশী ভাই অত্যন্ত বিরক্ত হন এই প্রচণ্ড চাপড়ে।
আগেও বহুবার মশী ভাই এই নিয়ে নিহার কাছে অনুযোগ করেছে। মশী
ভাইয়ের ভাষায় এটি হচ্ছে 'থাপ্পড়' এবং 'কিল'-এর সমগোত্রীয় কিছু।
অত্যন্ত চালাকি করে আলবার্ট নাকি এভাবে তাকে প্রায়ই কিলানোর চিপায়
ফেলে। মাইনকার চিপা কাকে বলে উনি এখন তা নাকি খুব ভালোভাবে
বুঝতে পারেন। দাঁত কেলিয়ে সহ্য করতে হয় এই বিশাল আলবার্টের
দুরমুজ। নড়াচড়ারও উপায় থাকে না, হঠাৎ ঘটে ঘটনাটি। তবে এখন আর
এক অফিসে নেই বলে উৎপাত কমেছে। এ খবরটাও তিনিই ক'দিন আগে
ফিসফিসিয়ে নিহাকে দিয়েছেন। এখন আজ এতদিন পর দু'জনার দেখা
হওয়া মাত্রই প্রচণ্ড চাপড় এবং হোয়াটস আপ ডগ বলা, কে জানে এরপর কি আছে।