অনর্থক কথায় কী লাভ আইনস্টাইন সম্পর্কে বলা হয়ে থাকে, তিনি কথা বলতে শুরু করেন দেরীতে; চার বছর বয়সে। পড়তে শেখেন আরও পরে; সাত বছর বয়সে। তিন পেরিয়ে চারে এসেও তিনি যখন কথা বলছিলেন না তখন বাবা-মা খুব চিন্তায় পড়ে গেলেন। এক রাতে তাদের দুঃচিন্তার অবসান ঘটল। খাবার টেবিলে আইনস্টাইন হঠাৎ বলে উঠলেন, স্যুপটা খুব গরম!