"বৃষ্টির অপেক্ষায়" বইয়ের সংক্ষিপ্ত কথা:
কবিতা জীবনের প্রতিচ্ছবি। কবি মনের খেয়ালে ইচ্ছায় অনিচ্ছায় শব্দের মালা গাঁথেন।
একজন কবির প্রতিটি কবিতা হয়ে উঠে জীবনের অভিজ্ঞতার অলংকার, গভীর উপলব্ধি আর মননবোধের বহিঃপ্রকাশ।
কবি সেলিনা আখতার তার কবিতার মধ্য দিয়ে নাগরিক জীবন, মূল্যবোধ, মানবতাবোধ, আকাক্সক্ষা, স্মৃতিময় অতীত, প্রাপ্তি, অপ্রাপ্তি, বিষাদ, বিচ্ছেদ, বিরহ, আরো নাম না জানা অব্যক্ত সব অনুভূতির প্রতিচ্ছবি; এমনকি অন্তরের অসীম বেদনা ও আনন্দকে ভাষা দিয়েছেন প্রতিকী রূপে।
আশাকরি সেলিনা আখতারের নতুন কবিতার বই ‘বৃষ্টির অপেক্ষায়’ পাঠকের ভালো লাগবে।