দেখলে হাসি তোমার মুখে
আমার মনের সুপ্ত আশা
প্রান ফিরে পায়।
শুনলে তোমার মধুর কথা
পাথর-চাপা কষ্টগুলো
দূর হয়ে যায়।
মনের মাঝে তোমার ছবি
যেন অমর স্বপ্ন-রবি
ভালোবাসার রঙিন নেশায়
চুর হয়ে যায়।
চাই না হাতে স্বর্গ পেতে
ভেবে ভেবে থাকি মেতে
তোমার ছোঁয়ায় আঁধার যেন
চাঁদনি রাতের নুর হয়ে যায়।