হযরত বড় পীর ছাহেব জুমুআর দিন খচ্চরারোহণে জামে মসজিদে গমনকালে পথের দুই পার্শ্বের লোকেরা তাঁর সম্মানার্থে দাঁড়িয়ে থাকতো। তাঁর নেকদৃষ্টি কামনা করত। তাঁর দ্বারা দো'আ করাত। তাঁর বাহন জন্তু অতিক্রমকালে প্রত্যেকটি মানুষকে নিজ নিজ স্থানে খুব ভীত ও সন্ত্রস্ত বলে বোধ হত। বাজ্জাতুল আসরার কিতাবে লেখা আছে, হযরত আবু হাফ্ছ ওমর ইবনে শায়খ আবদুর রহমান তাফুঞ্জী বলেন, আমার বুযুর্গ ওয়ালেদ ছাহেব একবার জুমুআর দিন জুমুআর নামায পড়বার উদ্দেশ্যে ঘর হতে বের হয়ে খচ্চরে আরোহণ করার জন্য রেকাবে পা রেখে তৎক্ষণাৎ আবার নামিয়ে ফেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরক্ষণে খচ্চরে আরোহণ করে মসজিদের দিকে যাত্রা করলেন এবং নামায শেষ করলেন।