রফিকুল ইসলাম প্রেম-প্রকৃতি-দ্রোহ ও মানবতার চারণ কবি। তাঁর কবিতায় সৃষ্টিতত্ত্ব থেকে জাগতিক জীবনের সবকিছুই ওঠে আসে। দেশপ্রেম মুক্তিযুদ্ধসহ নানা অনুসঙ্গ তাঁর কবিতায় থাকলেও তিনি মূলত প্রেম-প্রকৃতি ও দ্রোহের কবি। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জনতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তিনি। একজন শিক্ষক হিসেবে তিনি তাঁর জ্ঞান বিতরণ শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ রাখেননি, সমাজ বদলের চিন্তায় হাতে নিয়েছেন কলমও। লিখে ডাচ্ছেন অবিরত। কবিতা, গান, প্রবন্ধসহ ইতোপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর গ্রন্থ-- ‘পরানে পরান বন্ধু’ ও ‘কালো শাসনের করতলে’। দুটি গ্রন্থই পাঠক সমাজে নন্দিত ও বহুলপাঠিত হয়েছে। ‘বৃক্ষের জবানবন্দি’ তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ। ছয়ত্রিশটি প্রাণবন্ত কবিতায় সমৃদ্ধ ৬৪ পৃষ্ঠার এ বইটির প্রতিটি কবিতা পাঠকের হৃদয়ে নাড়া দেবে, সন্দেহ নেই।