শিশুদের মনোজগৎ জটিলতাহীন, নিষ্কলুষ আর সুন্দর। তারা তাদের মতো করেই পৃথিবীকে দেখে এবং দেখে দেখেই ভাবতে শেখে। এই দেখা ও শেখার মধ্য দিয়েই একজন শিশু ধীরে ধীরে পরিপক্ক মানসিকতার মানুষে পরিণত হয়। শিশুরা বয়সে ছোট হলেও তাদের অনুভূতি কিন্তু তুচ্ছ করার মতো নয়। তাদের জগৎ ছোট বলেই অনুভূতি তীব্র, সুখ-দুঃখ কিংবা মান-অভিমান বেশ স্পষ্ট।
"বুবুনের বাদামী সোয়েটার" গল্পের বুবুন নিজের খেয়ালে থাকা মিষ্টি একটি বাচ্চা। তার জীবনের চাহিদা খুব বেশি নয়। কিন্তু টানাপোড়েনের জীবনে সেই ছোট্ট চাহিদা যখন পূরণ হয়ে উঠে না, ধীরে ধীরে তার অভিমান তখন গাঢ় হতে থাকে। জীবনের চাওয়া-পাওয়ার হাজার রং শিশুমনে তৈরি করে অদ্ভুত দোলাচল।
"বুবুনের বাদামী সোয়েটার" আমার প্রথম প্রকাশিত শিশুতোষ গল্পের বই। যারা আমার পাঠক, তাদের দীর্ঘ দিনের আবদার ছিল বাচ্চাদের জন্য যেন আমি কিছু লেখি। আমার শৈশব-কৈশোর কেটেছে বইয়ের সান্নিধ্যে। বই ছিল আমার সর্বক্ষণের বন্ধু। তাই আমি নিজেও চেয়েছি এই সময়ের ইলেকট্রনিকস ডিভাইসে আসক্ত বাচ্চারা বইয়ের জগতে ফিরে আসুক। সেই ফলশ্রুতিতে খুব সরল ভাষায় এবং যথাসম্ভব আকর্ষণীয়ভাবে বইটি লিখতে ও প্রকাশ করতে চেয়েছি যাতে ছোট্ট সোনামণিরা বইটি আগ্রহ করে বইটি হাতে নেয়, নেড়েচেড়ে দেখতে দেখতে যেন পড়তে শুরু করে। বইয়ের সাথে সময় কাটানোর অভ্যাস তৈরি হয়তো একদিনে সম্ভব নয়, এই পরিবর্তন হয়তো হঠাৎই আসবে না। তবে একবার বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে উঠলে সেই বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলেই আমি বিশ্বাস করি।
পৃথিবীর সব বুবুনেরা আনন্দে থাকুক। এই পৃথিবী প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ স্থান হোক।
আফিফা পারভীন
| বইয়ের নাম | বুবুনের বাদামী সোয়েটার |
| লেখক | আফিফা পারভীন |
| প্রকাশনী | ছাপাখানা প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।