ড. মাে: মনিরুল ইসলাম প্রণীত বুদ্ধিমানের অর্জন’ বইটিতে আবেগীয় বুদ্ধিমত্তার মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে পেশাগত ও ব্যক্তিগত জীবন সমৃদ্ধ করার বিভিন্ন দিক নান্দনিকভাবে ফুটিয়ে তােলা হয়েছে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক শক্তির সঠিক ব্যবহার করে কীভাবে জীবনের লক্ষ্যে পৌঁছানাে যায় তাই হলাে এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়। এই বইটি শ্রেষ্ঠ পাঠ হতে পারে আপনার জীবনের ভাল দিকটা নির্বাচন করতে।