ইসলামী শারী‘আতের বিধি-বিধান বা আহকাম জানার জন্য ‘বুলূগুল মারাম’ একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ। বিশেষ করে ফিকহী মাসআলাহ্-মাসায়িলের দলীল হিসেবে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম|
হাদীসের হাফিয বিশ্বনন্দিত মুহাদ্দিস এবং সহীহুল বুখারীর বিরাট ভাষ্যগ্রন্থ ‘ফাতহুল বারী’র লেখক শায়খ ইবনু হাজার আল ‘আসক্বালানী আল ক্বাসিরী (রহ.)-এর “বুলূগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম” গ্রন্থখানা এক অনন্য অবদান।এতে তিনি প্রামাণ্য হাদীস গ্রন্থসমূহ হতে শুধুমাত্র ঐ সকল হাদীস সংকলন করেছেন যেগুলোর দ্বারা কোনো না কোনো মাস্আলাহ্-আহকাম সাব্যস্ত হয়| যার মধ্যে পবিত্রতা, ‘ইবাদাত থেকে শুরু করে মানব জীবনে প্রয়োজনীয় হাদীসগুলো সুবিন্যস্ত আকারে সন্নিবেশিত করা হয়েছে| যাতে এর দ্বারা মুসলিমগণ নাবী (স.)-এর সুন্নাতের ওপর সঠিকভাবে ‘আমাল করতে পারেন।
শায়খ সুমায়র ইবনু আমীন আয্ যুহায়রী (রহ.) সম্পাদিত বুলূগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এবং ‘আল্লামাহ্ শায়খ সফিউর রহমান মুবারকপূরী (রহ.)-এর ‘দারুস& সালাম’ রিয়াদ ও অনলাইন সংস্করণের ব্যাখ্যাগ্রন্থ “ইতহাফুল কারাম” থেকে এর নম্বর অনুসরণ করা হয়েছে।
সংস্করণে বিশ্বখ্যাত ও প্রসিদ্ধ মুহাক্কিক্ববৃন্দের মধ্যে ৪২ জন মুহাক্কিক্বের সংক্ষিপ্ত পরিচিতি সংযুক্ত করা হয়েছে।
হাদীস বুঝার সুবিধার্থে প্রত্যেকটি হাদীসের শেষে তাহক্বীক্ব ও নিচে শব্দার্থ উল্লেখ করা হয়েছে, প্রয়োজনানুসারে সংক্ষিপ্ত টীকা-টিপ্পনী দেয়া হয়েছে এবং য‘ঈফ হাদীসের কারণ উল্লেখ করা হয়েছে।
আর হাদীস গবেষণায় সবার জন্য যে বিষয়টি জানা গুরুত্বপূর্ণ সেটা হলো হাদীসের রাবীর পরিচয় যা ‘আল্লামাহ্ শায়খ সফিউর রহমান মুবারকপূরী (রহ.)-এর তা‘লীক্বকৃত বুলূগুল মারাম থেকে ২৫০ জন হাদীসের রাবীর নামের উপরে [নম্বরযুক্ত] চিহ্ন দেয়া হয়েছে, যা এই গ্রন্থের শেষাংশে রাবীর (প্রকৃত নাম, উপনাম, স্তর, উপাধি, বংশ-বৃত্তান্ত, উস্তায, ছাত্র, জন্ম-মৃত্যুসহ) সংক্ষিপ্তাকারে পরিচিতি তুলে ধরা হয়েছে|
পৃথিবীর প্রায় সব মাদ্রাসার সিলেবাসে এই গ্রন্থটি পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত অতএব সকল শ্রেণির পাঠকের উপযোগী করে অনবদ্য এই গ্রন্থটি রচিত হয়েছে যাতে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ।