জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার গোল্ড মেডালিস্ট হোমিও চিকিৎসক এবং সুরম্য লেখক ডা. শেখ মকবুল আহমেদ আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। তাঁর হাতের লেখা মুক্তোর মতো,মনটাও তেমনই এবং মেধার ধারও ঝকঝকে। চ্যালেঞ্জ নিয়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার পেশা নিয়েছেন অবসর জীবনে এসে। আমাকে এবং আমার বহু নিকট জনের জটিল দুরারোগ্য ক্রনিক পুরাতন এবং অন্যান্য রোগ চিকিৎসা দিয়ে সারিয়ে তুলেছেন। চিকিৎসায় তাঁর হাত এক কথায় অসাধারণ। লেখাতে রয়েছে ক্ষুরধার যুক্তি এবং বিস্তৃত অভিজ্ঞতার ছোঁয়া। ব্যাংকার হয়েও কেন হোমিওপ্যাথিক চিকিৎসক হলাম গ্রন্থটি পাঠ করলে মনে হয় আমার রোগও ভাল হয়ে যাবে– চিকিৎসার কতটা অংশ এখানেই সম্পন্ন হয়; শুধু যে স্বাস্থ্য সচেতন হওয়া যায় তাই নয়,জীবন সচেতনও হওয়া যায়। গ্রন্থটি ডা. মকবুলের একটি কীর্তি স্বরূপ। আমি এ গ্রন্থের বহুল প্রচার কামনা করি। –আফজালুল বাসার