ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং-এর ইতিহাস এবং ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাইথন একটি সাবলীল ভূমিকা রাখে,যেটি সম্প্রতি গবেষণা এবং উন্নত প্রযুক্তির উদ্ভাবনে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত হয়েছে। ‘ব্যবহারিক ও গবেষণায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং: রোগের খোঁজে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শিক্ষার্থী এবং গবেষকদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাইথন প্রোগ্রামিং-এর ব্যবহার সম্পর্কে যথাযথ ধারণা প্রদান করবে। বইটি মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ,ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখবে। জটিল বায়োমেডিক্যাল সমস্যাগুলো দক্ষতার সাথে সমাধান করতে বইটি পাঠকদের স্পষ্ট ব্যাখ্যা এবং হ্যান্ডস-অন উদাহরণ প্রদান করবে। পাইথনের শক্তিশালী লাইব্রেরি জৈবিক সংকেত প্রক্রিয়াকরণ থেকে শুরু করে রোগ নির্ণয়ের জন্য ভবিষ্যদ্বাণীমূলক মডেল তৈরি করতে সাহায্য করে। সর্বোপরি এই বইটি পাঠকদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাইথনের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।