হেরা পর্বত। লোকালয় থেকে অনেক দূর। সেই পর্বতের ঢালে হেরা গুহা। কোথাও কেউ নেই। চারিদিকে সুনসান নীরবতা। পর্বত গুহায় বসে একাকী ধ্যান করছেন একজন মহান মানব। যাকে সকলে ভালবাসেন। বিশ্বাস করেন। আপনজন ভাবেন। তিনিই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স)। সেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন সকলের প্রিয়।