উদয় মাগো সোনার বাংলা তরে হাজার সেলাম
পুবেতে বন্দনা করলাম’অ পুবের বানু সারো
একদিকদা উদয় বানু চৌদিকে ফসর
উত্তরে বন্দনা করলাম’অ হিমালয় পর্বত
তার অ ইয়ালে কাঁপে সয়ালও সংসার
পশ্চিমে বন্দনা করলাম’অ মৌক্কা বানু সারো
মুসলমান’অ পড়ে নামাজ আল্লাহু আকবার
দক্ষিণে বন্দনা করলাম’অ কালী দশায়
সে সায়রে বাণিজ্য করে চান সওদাগর
চারকোণা বন্দনা করলাম’অ আসর হইলো স্থির
নরসিংহদীর বন্দনা করালাম’অ জেলা হয় নসন্দী
নরসিংহদীর বন্দনা করালাম’অ থানা হয় শিপপুর
পোস্টঅফিস নৌকাঘাটা ছুটাবন্দর ঠিকানা
বন্দনা ছাড়িয়া এবার কিসসায় দিলাম মন
চালাকচরের ফুলপরী তুই বুইত্যাই আপন...