ইসলাম গ্রহণ করার পূর্বে: হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাতন সাথী ও বন্ধু ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল কাঁবা। ইসলাম গ্রহণের পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আবদুল্লাহ্। আবু বকর (রাঃ) তার নাম নয় বরং উপনাম, কিন্তু তিনি তাঁর উপনামেই অধিক প্রসিদ্ধ ছিলেন। কুরাইশ অনেক বড় সম্প্রদায় ছিল। যারা মক্কার আশে-পাশের এলাকার ছড়িয়ে বসবাস করত। এর কতগুলো শাখা ছিল তন্মধ্যে একটি শাখাকে বনী তামিম বলা হতো। হযরত আবূ বকর (রাঃ)-এ গোত্রে জন্মগ্রহণ করেন। এ গোত্র সকলের নিকট সম্মানিত ছিল। তাঁর পিতার নাম উসমান এবং উপনাম আবু কোহাফা। ঐ সময় হিসাবের জন্য কোন সনের প্রচলন ছিল না। কুরাইশগণ কোন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জন্ম মৃত্যুর তারিখ হিসাব করতেন।