বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় প্রতিটি মামলার একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো চার্জ গঠন ও অব্যাহতির প্রশ্ন। এই দুটি বিষয় বিচার প্রক্রিয়ার গতিপ্রকৃতি, সময়ক্ষেপণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২৪১(ক) ও ২৬৫ (গ) ধারা অনুযায়ী আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রাথমিকভাবে প্রমাণিত না হয় কিংবা আদালত যদি মনে করে যে, অভিযুক্ত ব্যক্তি বিচারের মুখোমুখি হওয়ার মতো কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তবে আদালত তাকে অব্যাহতি দিতে পারেন।