জগতের সবকিছুতে জুড়ে থেকেও বিপন্নতা আর বিচিত্র বিচ্ছিন্নতাবোধ কোনো মানুষকে তাড়িয়ে বেড়ায় সর্বক্ষণ। এই বিপন্নতা হতে পারে অর্থনৈতিক, সামাজিক, স্থানিক, মনোদৈহিক এমনকি রাষ্ট্রীয়। তেমন কিছু অনুভূতি এবং কল্পনার বিস্তারিকরণ এই গল্পগুলো। সেইসঙ্গে অবদমিত প্রেম, সত্য-অন্বেষা, মনঃসমীক্ষণ, পরাজয়, গ্লানি, আত্মবিরক্তিরও ক্যানভাস...