চীনা লিপিকলার সংক্ষিপ্ত পরিচিতি
চীনা লিপিকলা (书法calligraphy) একটি শৈল্পিক সৃষ্টি, যেখানে তুলি, কালিকাঠি এবং কাগজই প্রধান উপকরণ। এটি একটি দৃশ্যমান শিল্পকলা যা লিপিকারের শৈল্পিক মননকে প্রকাশ করে এবং দর্শকদের দেখার অভিজ্ঞতাও দেয়। ছন্দবদ্ধ সৌন্দর্যের সাথে লেখার বিশেষ ধরণ হিসাবে, এটি কেবল তথ্য আদান- প্রদানের কাজ করে না বরং প্রকৃতি, সমাজ এবং জীবনের ধারণাকে একীভূত করে; চীনা বৈশিষ্ট্যসহ চীনাদের ভাবনার ধরণ, ব্যক্তিত্ব এবং লেখকের মানসিকতাও প্রকাশ করে, একই সাথে তথ্যও প্রকাশ করে।