চীন বাংলাদেশের নিকট প্রতিবেশী বন্ধুদেশ এবং উন্নয়ন অংশীদার। কিন্তু চীন বিষয়ে বাংলাদেশের অনেক মানুষেরই বিস্তৃত ও তথ্যভিত্তিক ধারণা নেই। বিশেষ করে দেশটির মুসলিম জনগোষ্ঠীর জীবনধারা কেমন, সেখানে মসজিদ আছে কি না ইত্যাদি বিষয়ে বাংলাদেশের অনেকেরই কৌতূহল রয়েছে। চীনে দুই কোটির বেশি মুসলিম বসবাস করে। সেখানে প্রায় ২৫ হাজার মসজিদ রয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন কয়েকটি মসজিদও চীনে অবস্থিত। এই বইতে চীনের বিখ্যাত কয়েকটি মসজিদের পরিচিতি রয়েছে। চীনের যে ১০টি জাতিগোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে তাদের পরিচিতিও আছে এখানে। আরও রয়েছে চীনের উইগুর, হুই, তাজিকসহ বিভিন্ন মুসলিম জাতির মানুষের সামাজিক, রীতিনীতি, তাদের খাদ্য সংস্কৃতি বিষয়ে তথ্য ও বিবরণ। দীর্ঘদিন চীনে বসবাসের কারণে শান্তা মারিয়া মুসলিম জনগোষ্ঠীকে খুব কাছে থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতার বর্ণনাও রয়েছে। তথ্যসমৃদ্ধ এই বই যেমন সামাজিক বিজ্ঞানের গবেষকদের প্রয়োজনে আসবে তেমনি কৌতূহলী পাঠকও এতে আনন্দ পাবেন। শান্তা মারিয়ার ভাষা গতিশীল ও সুখপাঠ্য ।
| বইয়ের নাম | চীনের মুসলিম চীনের মসজিদ |
| লেখক | শান্তা মারিয়া |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| আইএসবিএন | 9789849723134 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | Edition, 2023 |
| বিভাগ | এশিয়া: অন্যান্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।