স্কুলে অনেকেই শখের কথা বলতে গিয়ে হয়তো বলেছেন, বাগান করা। খাতায় কয়েকটা শব্দ লিখলে যেমন কবিতা হয়না, তেমনি টবে বা বাড়ির সামনে দু চারটা ফুলের গাছ লাগালেই বাগান হয় না। বাগান করতে চাই রুচি ও শিল্পবোধ, সেই সাথে কারিগরী দক্ষতা। না হলে সুন্দর ফুলসহ গাছ এনে লাগালেও তা দেখতে সুন্দর হবে না, কয়েকদিন রাখার পর সেসব গাছ যত্নের অভাবে মরে যাবে। আমরা যারা শহরে থাকি তাদের তো শখ থাকলেও বাগান করার জায়গা নেই। যাদের নিজেদের ছাদ আছে তারা না হয় সে শখ মিটালেন ছাদে বাগান করে, কিন্তু যাদের সে সুযোগ নেই তারা কি করবেন? তাই বলে কি বাগান করার শখটা মাঠে মারা যাবে? তাই বাগান করার শখ পূরণের জন্য তারা বেছে নিতে পারেন ঝুল বারান্দা বা ব্যালকনি, করিডোর অথবা ঘরের ভেতরটা। লেখক মৃত্যুঞ্জয় রায় এ তিন জায়গাতেই বাগান করার চমৎকার কিছু আইডিয়া দিয়েছেন, কৌশলগুলোও বলে দিয়েছেন এ বইয়ে। বিশেষ করে যারা নতুন বাগান করতে চান তারা তো বটেই পুরনো বাগানীরাও জানতে পারবেন কোথায় কোন গাছ রাখা যায়, সেসব গাছের যত্ন কি করতে হবে, ঝুলন্ত টবে ও বোতলের ভেতর কিভাবে বাগান করা যায় ইত্যাদি নানা বিষয়। নগর-বাগানীদের আশা করি বইটি বাগান করা নিয়ে নতুন করে ভাবতে ও বাগান করতে সাহায্য করবে।
| বইয়ের নাম | ছাদ, বারান্দা ও ঘরের বাগান |
| লেখক | মৃত্যুঞ্জয় রায় |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Pribesh O Prkriti: Prbndh O Onjanj |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।