অনেকদিন পর হাবলুর নানা এলো হাবলুদের বাসায়। তাকে দেখে হাবলুর মা তো খুব খুশি। কিন্তু হাবলুর মুখটা হঠাৎ লিক করা বেলুনের মতো হয়ে গেলো। নাতির মুখের দিকে তাকিয়ে নানা বললো, হাবু নানু, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেনো? হাবলু আমতা আমতা করে বললো, নানা, আপনি কি আজই চলে যাবেন না থাকবেন? ছেলের কথা শুনে হাবলুর মা বললো, ওমা, সেকি কথা। তোর নানা আসতে না আসতেই চলে যাবে কেন? — না মানে বলছিলাম যে, আমাদের তো মাত্র দুটো রুম-তার উপর... নানা হেসে বললো, আমার থাকা নিয়ে তুমি ভেবো না নানু। আমি তোমার ঘরে তোমার সাথেই থাকবো। তোমার আব্বা কোথায়?