এক জীবনে অনেক জীবন, হরেক রকম। নানান রকম গল্প দিয়ে জীবন ভরা। চতুর্পাশে মানুষগুলো যেমন চলে, যেমন করে গাড়ির চাকায় পিচ ঢালা পথ, মেঠো রঙিন, ধুলোয় মলিন। সেই জীবনের গল্প নিয়ে এমন লেখা। এমন কিছু মানুষ আছে, অপাঙ্ক্তেয়। গভীর জলে গাঢ় তলে শেওলা জমে। এমন কিছু শেওলাজমা গল্প বলি। নিছক কিছু তুচ্ছ কণা হাতেই ধরি। একটু করে নাটাই থেকে সুতো ছেড়ে; দিলাম লিখে ঘুড়ির পিঠে সেই ঠিকানা। পৌঁছে গেলে বলবে তারে, এটাই জীবন।