২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। অভ্যুত্থানটি এ দেশের নতুন পথচলায় অন্যতম প্রভাবক এবং প্রচলিত ব্যবস্থার পরিবর্তে এক নববাস্তবতার জায়গা নির্দেশ করে। এতে প্রতিফলিত হয়েছে সুষ্ঠু গণতন্ত্র চর্চা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাসহ সুশাসনের জন্য তরুণ প্রজন্ম এবং জনগণের তীব্র আকাঙ্ক্ষা। এ বইটিতে গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, দেশে গণতন্ত্র চর্চার সংকট, আন্দোলনের কারণ ও প্রকৃতি, নেতৃত্ব, কৌশল, ছাত্রসমাজ ও রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের ভূমিকাসহ গণ-অভ্যুত্থানের বহুমাত্রিক প্রভাব ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। বইটি তথ্যসমৃদ্ধ এবং গভীরতর গবেষণায় খোরাক জোগাতে সক্ষম।
| বইয়ের নাম | ছাত্র-জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ |
| লেখক | আল মাসুদ হাসানউজ্জামান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Politics |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।