এখন রাতের রূপালি শরীরে বৃষ্টির কঙ্কাল,
ভেজা জামদানি, আগুনের নদী, কান্নার ব্ল্যাকবোর্ড।
শুধু ঝড় ওঠে, আর থেমে যায়,
দমকা হাওয়া উড়িয়ে নেয়- দু’জনের ভবিতব্য।
অভিযোজনের কৌশল শেখা জীবন,
ক্রমশ কেমন শেকল বাধে পরস্পরের পায়,
কাছের শহরে শ্রাবণ এলে, সে বৃষ্টিও কি
দূরের শহর ভিজিয়ে দিয়ে যায়?