চিলেকোঠার সংসার বইটি দাম্পত্য জীবনের খুনসুটিকে ঘিরে।
ছোট্ট চিলেকোঠায় যখন বিশ্বাস আর ভালোবাসা একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তখন লোক দেখানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে নিজেদের যুগল ছবিতে বন্দি করতে হয় না।
শুধু কি তাই? কোনো মুহূর্তকে রোমান্টিকতার সাথে উপভোগ করতে কোনো আলাদা দিবসের প্রয়োজন হয় না। ভালোবাসার চিলেকোঠার পাখিগুলো হয় প্রতিটা সময়ের জন্য রোমান্টিক। প্রতিটা দিনের জন্য হয় একে অপরের ছায়া। প্রতিটা রাতের জন্য হয় ভালোবাসার প্রদীপ।