টুই আর পুই
মাথাখানি নেড়েচেড়ে ডেকে প্যাকপ্যাক
হেলে দুলে চলছিলো পাতিহাঁস এক।
সাথে তার হলদেটে ছোট ছানা দুই
একটার নাম টুই, একটার পুই।
খুকুমণি দেখে হাঁস ডাক দিলে আয়
টুই, পুই বলে মা'কে, "চলো না মা যাই।”
মা হাঁস ছানা নিয়ে যবে কাছে গেলে
খুকুমণি একখানা বই হাতে নিলে।
বলে দিলে, "বসে পড়ো সব ফেলে কাজ শিখে নাও,
গুণে নেয়া ঠিকঠাক আজ।"
খুকুমণি বলে যাবে,
পড়ো এক দুই ফ্যালফ্যাল চেয়ে থাকে টুই আর পুই।