দুজন অতিথিকে কখনও দাওয়াত করতে হয় না। একজন হলো আজরাইল। আরেকজন হলো মনের মানুষ। এ দুজন কখন কীভাবে আসবে কেউ জানে না। একজন এসে জীবন নিয়ে যায়। আর আরেকজন এসে মন নিয়ে যায়। আজরাইলের কথা শুনলে আমরা ভয়ে কেঁপে উঠি। মৃত্যু একটা
ভয়ংকর ব্যাপার। আমরা কেউ সহজে মরতে চাই না। অথচ মৃত্যু অনিবার্য। মরণের অনুভূতি কারোও ব্যাখ্যা করা সম্ভব নয়।
আজরাইল জীবন কেড়ে নেয়ার সময়ের যন্ত্রণা আমার জানা নেই। বোধকরি কোনো মানুষের জানা নেই। কেউ জানার চেষ্টা করছে বলেও আমার জানা নেই।
মনের মানুষ এসে মনটা কেড়ে নিয়ে যাবার অনুভূতি বোধকরি সকল মানুষের আছে। এ অনুভূতি বোধকরি আনন্দের। এ অনুভূতি বেদনার। এ অনুভূতি যন্ত্রণার। সবকিছু মিলিয়ে এ অনুভূতির নাম ভালোবাসা।