টেলিভিশন-কুইজে অংশ নিয়ে কেউ বড় কোন পুরস্কার পায়, এটা জানা ছিল না। আমার ধারণা ছিল, টেলিভিশনে এসএমএস দিয়ে যে সব কুইজ দর্শকদের জন্য দেওয়া হয় সেগুলো শুধুমাত্র টেলিভিশনের অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। এই কুইজে কেউ অংশও নেয় না। আর কারও পুরস্কার পাবার তো কোন প্রশ্নই আসে না। আমার কেন ধারণা হয়েছে জানি না, কিন্তু সন্ধ্যাবেলা ছোটখালার ফোন পেয়ে অবাক হলাম। কিরে কেমন আছিস? ছোটখালা তুমি কোথায়? এতোদিন পরে ফোন?