পৃথিবীর সবকিছু সৃষ্টি হওয়ার পর একদিন বিশ্ববিধাতা এলেন তাঁর সৃষ্টিকর্ম দেখতে। বিশ্বকর্মা তাঁকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। একপাশে নির্বাক দাঁড়িয়ে থাকা মানুষ দেখে, কিছু প্রাণী দেখে বিশ্ববিধাতা জিজ্ঞেস করলেন, এইটা কি?
বিশ্বকর্মা বললেন, এর নাম মানুষ।
চারপাশে তখন বাঘ সিংহ ইত্যাদি প্রাণী দাপিয়ে বেড়াচ্ছিল। কিন্তু মানুষ নামক প্রাণীকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্ববিধাতা বললেন, এর গায়ে কি শক্তি নেই?
বিশ্বকর্মা উত্তরে বললেন, জি জি হুজুর হুজুর। বাঘ সিংহ এদের একটু বেশি করে শক্তি দিয়ে দেবার পর ভাড়ারে শক্তি কম পড়ে গিয়েছিল। তবে চিন্তা করবেন না। মানুষকে বুদ্ধি নামক জিনিস দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছি। বিশ্ববিধাতা ভেবে দেখলেন বিশ্বকর্মা কাজটি ঠিকই করেছে।