'ছোটদের দুআর ভুবন' শিশু-কিশোরদের জন্য রচিত দৈনন্দিন গুরুত্বপূর্ণ দুআ ও যিকিরের বই। বইটিতে ছোটদের প্রয়োজনীয় চল্লিশের অধিক দুআ ও যিকির গ্রন্থিত হয়েছে। বইয়ের সবগুলো দুআ হাদিসে বর্ণিত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া।
প্রতিটি দুআর শুরুতে রয়েছে ছোটদের উপযোগী প্রাঞ্জল ভাষার উৎসাহমূলক গল্পকথা এবং প্রতিটি দুআর সঙ্গে যুক্ত করা হয়েছে রঙবেরঙের দৃষ্টিনন্দন ছবি।
১২০ গ্রাম আর্টপেপারে চাররঙা উজ্জ্বল ঝকঝকে ছাপা বইটির বর্ণনা ও অঙ্গসজ্জায় ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ শিশুতোষ শৈলি। তাই মুমিন-জীবনের গুরুত্বপূর্ণ অংশ দুআ ও যিকির শেখার ক্ষেত্রে বইটি সোনামণিদের জন্য অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।