ছোটদের ঈমান সিরিজ (১-৬)ঃ
মোট পৃষ্ঠা- প্রতিটি ২৪ পৃষ্ঠা করে, মোট ১৪৪ পৃষ্ঠা
পূর্ণ আর্টপেপারে ৪ কালার ছাপা, সাথে ১২ পৃষ্ঠার এক্টিভিটি বুক, ব্যাগ ও বক্স ফ্রি।
দুর্বল ভিত্তির ওপর কি বহুতল ভবন তৈরি করা যায়? …উত্তরটা সবাই-ই জানেন।
একটা ভবনের বেলায় ভিত্তির যে গুরুত্ব, একজন মুমিনের জীবনে ঈমানের গুরুত্ব তারচেয়েও কোটিগুণ বেশি। কেননা ঈমান নেই, তো কিছুই নেই! তাই জরুরি ব্যাপার ঈমানের বুঝকে সঠিক করা।
ঈমানের বুঝ সঠিক থাকা বড়দের জন্যে যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি ছোটদের জন্যেও। তাই ছোটদের উর্বর মন-মগজে ঈমানের চেতনা রোপণ করতে আমরা নিয়ে এসেছি ‘ছোটদের ঈমান সিরিজ’।
গল্পের আকারে, সহজ-সাবলীল ভাষায়, আকর্ষণীয় সব ছবি দিয়ে ছোটদের জন্যে আমরা সাজিয়েছি ঈমানের এমন সব মৌলিক বিষয়—যা না জানলেই নয়।
আমাদের পরবর্তী প্রজন্ম ছোট বয়স থেকেই বেড়ে উঠুক ঈমানী চেতনায়—এটাই আমাদের চাওয়া।
ছোটদের তাফসীরুল কুরআন (১-৫)ঃ
মোট বই- ৫ টি
মোট পৃষ্ঠা- প্রতিটি ২৪ পৃষ্ঠা করে, মোট ১২০ পৃষ্ঠা
ঈমান আনার পর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুরআন শেখা। কুরআন বুঝে পড়া। কুরআনকে জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে ধারণ করা। আর এর জন্য কুরআনের ব্যাখ্যা তাফসীর পড়ার বিকল্প নেই।
বড়দের পাশাপাশি আমাদের উচিত ছোটদেরকেও কুরআনের তাফসীর পড়ায় অভ্যস্ত করে তোলা। ছোটবেলা থেকেই তাদেরকে কুরআনের মজার মজার ঘটনা শিক্ষা দেওয়া। তবে শিশুদেরকে তা শেখানোর উপযুক্ত মাধ্যম হতে পারে গল্প। কারণ, শিশুরা গল্প পছন্দ করে। গল্প শুনে তারা আনন্দিত হয়। গল্পের মাধ্যমে তাদেরকে যেকোনো বিষয় খুব সহজেই শেখানো যায়।
তাই শিশুদেরকে গল্পে গল্পে তাফসীর শেখাতে আমরা নিয়ে এসেছি ‘ছোটদের তাফসীরুল কুরআন’ সিরিজ। সিরিজটি পড়ে শিশুরা শিখে যাবে পবিত্র কুরআনের ঊনিশটি গুরুত্বপূর্ণ সূরার মজার মজার ঘটনা ও শিক্ষা।
এই সিরিজের প্রায় প্রতিটি গল্পই কুরআন, হাদীস এবং বিভিন্ন তাফসীর গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি; যা খুব সহজেই শিশুদেরকে আকৃষ্ট করবে, ইনশাআল্লাহ।
| বইয়ের নাম | ছোটদের ঈমান ও তাফসীরুল কুরআন ও সিরিজ |
| লেখক | জাকারিয়া মাসুদ, সন্দীপন টীম |
| প্রকাশনী | আতফাল |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।