এক সময় বাংলাদেশ টেলিভিশনে ছোটদের অনুষ্ঠানের উপস্থাপক ও পাণ্ডুলিপি রচয়িতা ছিলেন ফরিদুর রেজা সাগর। সে সময় অসংখ্য নাটক লিখেছেন তিনি। স্বদেশ প্রেম, মুক্তিযুদ্ধ, ইতিহাস চেতনা, মনীষীদের জীবন− নানাবিষয়ে, নানারকম নাটক। সে রকমই পাঁচটি নাটক নিয়ে ছোটদের নাটক বইটি।