উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ই মে,১৮৬৩ – ২০শে ডিসেম্বর,১৯১৫) বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক,বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর,প্রকাশক,শখের জ্যোতির্বিদ,বেহালাবাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তাঁর পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন,টুনটুনির বই ইত্যাদি তাঁরই অমর সৃষ্টি। উপেন্দ্রকিশোর শিশুকিশোরদের জন্য বহুসংখ্যক সাহিত্য পুস্তক রচনা করেছেন,এর মধ্যে উলেখযোগ্য গ্রন্থ: ছোটদের রামায়ণ,ছোটদের মহাভারত,সেকালের কথা,মহাভারতের গল্প,ছোট্ট রামায়ণ,টুনটুনির বই এবং গুপী গাইন বাঘা বাইন। চিত্রাঙ্কনে তিনি সচরাচর পাশ্চাত্য প্রথায় তেলরঙ ও কালিকলম ব্যবহার করতেন। জলরঙের ছবিতেও তিনি কুশলী ছিলেন। ‘বলরামের দেহত্যাগ’ তাঁর অঙ্কিত একটি বিখ্যাত চিত্র।