ফ্ল্যাপে লিখা কথা
আহসান হাবীব মূলত কাটুর্নিস্ট। আর তার সেকেন্ড চয়েজ ভূত ...... । তিনি ঠাট্টা করে বলেন- ‘ছোটবেলায় একটা বাচ্চা ভূত আমার পিছু নিয়েছিল, সেটা মনে হয় বড় হয়ে এখনো মাঝে মাঝে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে, সে কারণেই মাঝে মাঝে ভূতের গল্প লেখার এই ব্যর্থ প্রয়াস .... ‘ ছোটদের জন্য তিনি সবচেয়ে মমতা নিয়ে লেখেন। নানা ধরনের ভূতের গল্প এই গ্রন্থে সূচিবদ্ধ হয়েছে। গ্রাম-বাংলার ভূত থেকে শুরু করে আধুনিক যুগের সায়েন্স-ফিকশনের ভূতও এ বইয়ে রয়েছে।
যারা ভয় পেতে ভালোবাসে এবং যারা ভয় পাওয়াতে ভালোবাসে এদের জন্যই এ বই।
সূচি
* এক যে ছিল পেত্নি
* আকিমুন্নেসা
* তেঁতুলগাছ রহস্য
* রিমুর অদৃশ্য হওয়া
* মামার গল্প
* ছেমা আসতেছে
* লাজুক ভূত
* স্কুল ভ্যান
* বীথির ভয়
* কঙ্কাল
* লাল মানেই বিপদ
* দুইজন
* শোভা